1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতা চাইনিজ রফিকের এক বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জে চেক প্রত্যাখ্যান (ডিজঅনার) মামলায় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর দেওয়া চেকে উল্লেখিত ৪০ লাখ টাকার অর্থদণ্ডও করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত (প্রথম আদালত)-এর বিচারক আঃ বাঃ মোঃ নাহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।

মামলার পটভূমি বাদী হাম্মাদ আলী জানান, ব্যবসায়িক প্রয়োজনে তিনি রফিকুল ইসলামকে ধার হিসেবে ৪০ লাখ টাকা দেন। দুই মাসের মধ্যে অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও রফিকুল ইসলাম তা পরিশোধ করেননি। পরবর্তীতে তিনি একটি চেক প্রদান করেন, যা ব্যাংকে জমা দেওয়ার পর অনাদায়ী (ডিজঅনার) হিসেবে ফেরত আসে। এরপর আইনি নোটিশ পাঠিয়েও টাকা ফেরত না পাওয়ায় বাদী হাম্মাদ আলী আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।

বাদীর প্রতিক্রিয়া রায় ঘোষণার পর বাদী হাম্মাদ আলী সাংবাদিকদের বলেন,“দীর্ঘদিন পর হলেও এই রায়ে আমি সন্তুষ্ট। আসামির বিরুদ্ধে আমি ন্যায়বিচার পেয়েছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট