1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন–ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ উপস্থিত সবার সঙ্গে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর আহমেদ সিদ্দিক, মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের দুই শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করেন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মসিউল করিম বাবু।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট