1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট একই সীমান্ত দিয়ে বিএসএফ’র তৃতীয় দফায় ১৯ জনকে পুশইন

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চান শিকারী সীমান্ত দিযে তৃতীয় দফায় আবারো ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ বুধবার ভোর পাঁচটার দিকে ভোলাহাট উপজেলার চামুশা বিওপি ও চান শিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আর্ন্তজাতিক সীমান্তপিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৯ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৯ বাংলাভাষীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পুশইন হওয়াদের মধ্যে ৩ শিশু, ৬ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন।

তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলর নরেন্দ্রপুর চরমহিষপুর গ্রামের আমজাদ আলীর ছেলে লুৎফর রহমান (৩৮), রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চরআষাড়িয়াদহ গ্রামের সালাম শেখের ছেলে আসাদুল (৩৩), গোগ্রাম শ্রীরামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), মালকামলা গ্রামের বদরুজ্জামানের ছেলে হযরত আলী (২৮), যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া আড়সিংরী গ্রামের রওশেদ আলী মন্ডলের ছেলে আরিফ হোসেন (৩৮), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চরখি কমলা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দর রহমান (৩৭), মাগুরা জেলার সদর উপজেলার গাংনী নতুনগ্রামের মৃত শিবু দাস শিকদারের ছেলে সয়ন সিকদার (২২), খুলনা জেলার সদর উপজেলার পুকুরজানা ঘোপখালী গ্রামের গোলাম মোস্তফার মেয়ে জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর গ্রামের বাবুল হোসেনের মেয়ে সুমি (২৫), সুজনের শিশু সন্তান আব্দুল্লাহ (২ মাস), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা হাজিপাড়া দাসিয়াছড়া কালিরহাট হাজিপাড়া গ্রামের এমবি আব্দুল মোতালেবের ছেলে মেহেদুল ইসলাম (২৩), হোসেন আলী’র ছেলে এবি আব্দুল মোতালেব (৪৭), শামছ উদ্দীন হকের ছেলে মোকছেদুল হক (৩০), মুন্নাফ খন্দকারের মেয়ে মুর্শিদা বিবি (৩৭), আবু তাহের খন্দকারের মেয়ে শরিফা বেগম (২৫), মোকছেদুল হকের ছেলে রমজান হক (০৩), নড়াইল জেলার কালীয়া উপজেলার কতুয়ালী গ্রামের দোলা মিয়া শেখের মেয়ে রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গড়পয়ারী গ্রামের গিয়াস উদ্দীনের মেয়ে শাপলা আক্তার (২১) এবং মারুফ হোসেনের মেয়ে রুহী আক্তার (০২)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া প্রেস নোটের মাধ্যমে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানাগেছে ২০১৫ সাল থেকে ২০২৪ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে। পরে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদেরকে বিএসএফ’র নিকট হস্তান্তর করে।

আজ ভোরে তাদের বাংলাদেশর অভ্যন্তরে ঠেলে দিলে বিজিবি’র টহলদল তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ভোলাহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, একই সীমান্ত এলাকা দিয়ে গত ৩ জুন ৮ জনকে এবং ১৪ আগষ্ট ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট