1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোমস্তাপুর,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………………………..

২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ আমন মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উফশী আমন ও পেঁয়াজ আবাদে সহায়তার জন্য বিনামূল্যে ২ হাজার ১’শ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  (১৫ জুন) সকাল  ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইনের  সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা,  এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার ।  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী প্রমূখ।

 

অনুষ্ঠানে ১ হাজার ৭’শ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৪’শ জন কৃষককে এক কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি,  জমি প্রস্তুত ও সেচ, শ্রমিক, বাঁশ ক্রয়, পলিথিন, দড়ি ও বীজ শোধক বাবদ খরচ দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট