
নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছি এলাকার একটি আম বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় ককটেল গুলো পুলিশ উদ্ধার করেছে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে। ককটেলগুলো কে বা কারা কী উদ্দেশ্যে রেখেছে তা তদন্ত করছে পুলিশ । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#