1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

চট্টগ্রাম হালিশহর এলাকায় জুয়ার তাস ও নগদ  টাকা সহ ২২ জন আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃরোকন উদ্দিন জয় বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম হালিশহর থানা, সিএমপি কর্তৃক আবাহনী মাঠের পাশের ক্লাবে বিশেষ অভিযান পরিচালনা করে ১) ৫২ কার্ড বিশিষ্ট পাঁচ বান্ডিল জুয়ার তাস এবং ২) নগদ ৭৫৫০/- টাকা সহ ২২ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।

সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার  নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার এর তত্ত্বাবধানে, হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদ এর নেতৃত্বে এসআই/মোহাম্মদ কহিনুর ইসলাম, সঙ্গীয় এসআই/মোবিনুল ইসলাম, এএসআই/কামরুজ্জামান পাটোয়ারী, এএসআই/সাদ্দাম হোসেন, এএসআই/বেলায়েত হোসেন, সর্ব কর্মক্ষেত্রের ঠিকানা-হালিশহর থানা, সিএমপি, চট্টগ্রামদের সহায়তায় ০৬/০৬/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০১:১০ টার সময় হালিশহর থানাধীন আবহনী ক্লাবের পশ্চিম পাশে নুর উদ্দিনের দোকানের পিছনে রুমের ভিতর বিশেষ অভিযান পরিচালনা করে নগদ ২১০০/- টাকা এবং ৫২ কার্ড বিশিষ্ট তিন বান্ডিল তাস সহ উদ্ধার পূর্ব আসামী ১। মোঃ ইমরান (২৮), ২। মোঃ ফারুক (৩৫), ৩। নুুরুল ইসলাম(৩৬), ৪। আবুল বশর (৪৫), ৫। শফিউল ইসলাম(৫০), ৬। আবুল খায়ের(৭০), ৭। মাসুদ পারভেজ(৬০), ৮। রবি উল্ল্যাহ (৩৫), ৯। মোঃ মফিজ (৩৫), ১০। আব্দুর ছালাম(৩৫), ১১। আব্দুর রহমান(২৮), ১২। সামছুল হক (৪৫), ১৩। মোঃ হারুন (৪৭), ১৪। আব্দুল রহিম(২৪), ১৫। মাহফুজুর রহমান (৫৩), ১৬। মোঃ সেলিম(৩৫), ১৭। রুবেল রানা (৩২), ১৮। মোঃ জয়নাল আবেদীন প্রঃ রাসেল (২৭), ১৯। মোঃ হাসান (২২), ২০। শ্রীধাম দাস(৪০), ২১। জহিরুল ইসলাম(৪০), ২২। মোঃ জাফর (৫২)’দেরকে হাতে নাতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীগণ সিএমপি’র হালিশহর থানা এলাকার স্থায়ী/অস্থায়ী বাসিন্দা। উপরক্ত আসামীগণ ০৬/০৬/২০২৪ইং তারিখ রাত অনুমান ০১:১০ টার সময় হালিশহর থানাধীন আবহনী ক্লাবের পশ্চিম পাশে নুর উদ্দিনের দোকানের পিছনে রুমের ভিতর জুয়া খেলার অপরাধে বাদী সঙ্গীয় অফিসারের সহায়তায় সিএমপিও ৯৪ ধারায় এবং একই আইনের ১০৩ ধারায় গ্রেফতার করে।

উক্ত ঘটনায় এসআই/মোহাম্মদ কহিনুর ইসলাম, হালিশহর থানা, সিএমপি, চট্টগ্রাম বাদী হয়ে গ্রেফতারকৃত ধৃত উপরোক্ত সকল আসামী’দের বিরুদ্ধে হালিশহর থানার  মামলা নং-১৯৯/২৪, তারিখ-০৬-০৬-২০২৪ ইং, ধারা-সিএমপিও-৯৪, সিএমপিও ১০৩ রুজু হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট