1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও গ্রেফতারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও গ্রেফতারের দাবীতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘‘এখন’’ টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধনে বক্তারা চট্টগ্রামে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, “সাংবাদিকদের ওপর বারবার হামলা গণতন্ত্রের জন্য হুমকি। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এসময় বক্তারা সাগর-রুনি দম্পতিসহ অতীতে খুন ও নির্যাতনের শিকার হওয়া সাংবাদিকদের হত্যাকারীদের বিচার দাবি করেন। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদি হাসান শ্যামল, এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউর গণি সেলিম, যমুনা টেলিভিশনের রিপোর্টার তারেক মাহমুদ, নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার মতিউর মর্তুজা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসাইন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হয়, তবে সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট