1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয়

চট্টগ্রামের ভুমি সেটেলমেন্ট অফিসার আফিয়া খাতুনকে রাজশাহীর জেলা প্রশাসক নিয়োগ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: সারা দেশে প্রশাসন অফিসারদের রদ বদলের অংশ হিসেবে সরকার রাজশাহী সহ দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহিম স্বাক্ষরিত এক পত্রে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী জেলার জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে।

এছাড়াও পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আক্তারকে জয়পুরহাট, নৌপরিবহন অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম কে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম কে সিরাজগঞ্জ, অর্থ বিভাগের উপসচিব তৌফিকুল রহমান কে কুষ্টিয়া, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম কে দিনাজপুর, নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে শরিয়তপুর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপসচিব আসমা শাহীন কে নাটোর জেলার ডিসি পদে পদায়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লিখিত হয়েছে।

এদিকে রাজশাহীতে নতুন জেলা প্রশাসক’র আগমন উপলক্ষে কর্মচারীদের মধ্যে আগ্রহের উদ্দীপনা দেখা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট