1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ:
সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা- সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান বাঘায় অগ্নিদগ্ধ গরুকে বাঁচাতে গিয়ে আহত গৃহিনী হাসপাতালে বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

ঘুষ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব থাকবে না: শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড. কেরামত আলী

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি করে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলী।
তিনি বলেন, বিএনপি ঘুষ, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও মামলা বাণিজ্যে জড়িত। ক্ষমতায় যাওয়ার আগেই তারা নারীদের ওপর শারীরিকসহ নানা ধরনের নির্যাতনে লিপ্ত হচ্ছে, অথচ তারাই সরকার গঠনের স্বপ্ন দেখছে।
ড. কেরামত আলী আরও বলেন, “এই দেশে যারা অতীতে সরকার গঠন করেছে, তারাই দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।” তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপি মনে করছে তারা ক্ষমতায় চলে এসেছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের নামে জনগণকে বিভ্রান্ত ও প্রলোভন দেখানো হচ্ছে।
তিনি বলেন, বিএনপির শাসনামলে সারের সংকটে কৃষকদের প্রাণ দিতে হয়েছে এবং বিদ্যুতের চরম ঘাটতি ছিল। অথচ এখন তারাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিচ্ছে।
বক্তব্যে ড. কেরামত আলী কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নতুন রেললাইন স্থাপন ও এলাকার সার্বিক উন্নয়ন জোরদারের কথাও তুলে ধরেন।
এছাড়া পদ্মা নদীর ভাঙন রোধ, গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক কাঠামোর সংস্কার, স্থলবন্দর আধুনিকায়ন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন এবং নারীর ক্ষমতায়নের অঙ্গীকার করেন তিনি। পর্যটন শিল্পের বিকাশ, সংস্কৃতির প্রসার এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।
শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তান আলী আহমাদ মাবরুর।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট