1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, আটক ভারতীয় নাগরিক হস্তান্তর - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, আটক ভারতীয় নাগরিক হস্তান্তর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে আটক ভারতীয় নাগরিক শ্রী রনজিত কুমার মন্ডলকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে রোকনপুর সীমান্তে অনুষ্ঠিত বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।

আটক ওই ভারতীয় নাগরিক রনজিত কুমার মন্ডল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ জেলার হবিবপুর থানার ভবানিপুর গ্রামের তাপশ মন্ডলের ছেলে। বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন-১৬) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, গত বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে বারাকা বিলে মাছ ধরার সময় রনজিত কুমার মন্ডল দুইজন বাংলাদেশি জেলের সঙ্গে বাংলাদেশে প্রবেশ করে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধানসুরা বাজার এলাকায় আত্মগোপন করে থাকেন।

পরবর্তীতে বিষয়টি বিএসএফ বিজিবিকে অবহিত করলে বিজিবি দ্রুত অভিযান চালিয়ে নিয়ামতপুর উপজেলার ধানসুরা বাজার এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে উদ্ধার করে। পরে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রোকনপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট