1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নওহাটায় উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইংরেজি সাহিত্যের ‘মাস্টার মশাই’ অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবসে স্মরণ সভা ও পত্রিকা প্রকাশ সারিয়াকান্দিতে রোগাক্রান্ত পশু ও ফ্রিজে রাখা মাংস বিক্রির অভিযোগ: বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি!

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি: জেলার মুকসুদপুরে আজ সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার আরোহী শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল ৮ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুরের কলেজ মোড় নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস এর একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক আরোহী নিহত হয়, অপর দুইজন আহত হয়। মুকসুদপুর থানার ওসি  মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাসস জানায়, মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা  আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষনা করেন অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
নিহত শের খান (৪৫) ঢাকা মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে।
ওসি মোহাম্মদ আশরাফুল আলম আরো  জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক পালিয়ে যায়। তাদের গেপ্তারের চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট