1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩

গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ শাহিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে সরমংলা ইকোপার্কের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহিদা বেগম গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়ের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সরমংলা ইকোপার্কের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এসআই নিরস্ত্র রফিকুল ইসলাম ও এএসআই নিরস্ত্র মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহিদাকে আটক করা হয়।

Open photo

পুলিশ আরও জানায়, তাঁর কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় এক কেজি করে মোট পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

গোদাগাড়ী মডেল থানার (তদন্ত) ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আটক শাহিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট