1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোদাগাড়ী প্রতিনিধি :রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি হেরোইনসহ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গোদাগাড়ী পৌর রেলবাজার খেয়া ঘাটের নিচে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার মাদারপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন(২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ার আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে বহুদিন যাবত হেরোইন পদ্মা নদীর ওপার থেকে নিয়ে এসে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করত। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি অভিযানিক দল জানতে পারে পদ্মা নদীর ওপার থেকে হেরোইন নিয়ে আসছে ২ জন ব্যক্তি,  খেয়াঘাটে পৌঁছালে দেলোয়ারকে তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগে প্যাকেটে মোড়ানো অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করে আলামত সহ একজনকে থানায় হেফাজতে আনা হয়। তবে তার অপর একজন সহযোগী অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রহুল আমিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট