1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোদাগাড়ী থানা পুলিশ। শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. রুবেল মৃধার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—উজানপাড়া গ্রামের মো. ওয়ালিদ ইসলাম (২৩), পিতা মো. মোতালেব ইসলাম এবং মো. জহুরুল ইসলাম (২৫), পিতা মো. মনিরুল ইসলাম। উভয়ের বাড়ি একই গ্রামে।

পুলিশ জানায়, রেলগেট বাজার ও সংলগ্ন এলাকায় মাদক ও গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত ডিউটিতে নিয়োজিত থাকার সময় গোপন সূত্রে খবর পান—উজানপাড়ার একটি বাড়িতে দুই মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পাওয়ার পর অভিযান চালিয়ে রাত ২টা ৫৫ মিনিটে তাদের গ্রেফতার করা হয়। এসময় ওয়ালিদ ইসলামের পরিহিত লুঙ্গির কোচ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট