1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে ভাতিজার হাতে চাচা খুন, পিতা-পুত্র গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

গোদাগাড়ীতে ভাতিজার হাতে চাচা খুন, পিতা-পুত্র গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় মূল আসামি ঘাতক ভাতিজা ও তার পিতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা গেছে, শনিবার (২ নভেম্বর ২০২৫) ভোরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি রবিন চন্দ্র রায় (২০) এবং তার পিতা ও মামলার ২নং আসামি সুকুমার রায় (৫০)–কে গ্রেফতার করা হয়। তাঁরা রাজশাহীর গোদাগাড়ী থানার আইহাই রাহী গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে পারিবারিক বিরোধের জেরে ভিকটিম পর্বত রায় ও তার বড় ভাই সুকুমার রায়–এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে সুকুমার রায় স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকাকালে পর্বত রায় পিছন থেকে বাঁশের লাঠি দিয়ে তাকে আঘাত করেন। এতে ক্ষুব্ধ হয়ে সুকুমার রায় পাল্টা আঘাত করেন এবং তার ছেলে রবিন চন্দ্র রায়ও সেখানে উপস্থিত হয়ে হত্যার উদ্দেশ্যে পর্বত রায়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা আহত পর্বত রায়কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে, পরদিন (১২ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

র‍্যাব-৫ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান পরিচালনা করে পিতা-পুত্র দুজনকেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-৫। র‍্যাব-৫-এর মিডিয়া সেল থেকে জানানো হয়, এই হত্যাকাণ্ডে স্থানীয় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি ইতোমধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট