1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি

গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ ও প্রতিবন্ধী ভাতা প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ  রাজশাহীর গোদাগাড়ীতে আন-নাস্তা’ঈন ফাউন্ডেশন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) বাদ আসর ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিমাসে ৩৬ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে প্রতিমাসে ২১ জন প্রতিবন্ধী ভাই-বোনের হাতে নিয়মিত মাসিক ভাতা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।Open photo

তিনি বলেন, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের কল্যাণে যে কোনো উদ্যোগই প্রশংসনীয়। আন-নাস্তা’ঈন ফাউন্ডেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে, যা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজেম হোসেন,  আব্দুর রহমান মাস্টার ও  মোঃ তরু ইসলাম। তারা ফাউন্ডেশনের কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের কল্যাণে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো সম্ভব। আন-নাস্তা’ঈন ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, তাদের উদ্দেশ্য হলো “আল্লাহর সাহায্যে মানুষের সেবায় কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট