1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি

গাজীপুরে হত্যা মামলায় কৃষকলীগ নেতা কামাল মন্ডল ডিবির হাতে গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,গাজীপুরঃ গাজীপুর মহানগর বাসন থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে চান্দনা এলাকায় পশমী সোয়েটার গার্মেন্টস ফ্যাক্টরীর সামনে ২০ শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার উপর অতর্কিত ভাবে হামলার ঘটনায় বুধবার(১৩ ই নভেম্বর ২০২৪) রাতে ১৮ নং ওয়ার্ড থেকে হত্যা মামলা এজাহার ভুক্ত আসামী কৃষক লীগ নেতা কামাল মন্ডল কে গ্রেফতার করে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আসামি গাজীপুর জেলার বাসন থানা টেকন পাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, ২০-০৭- ২০২৪ ইং তারিখে আসামি কামাল মন্ডল ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে নজরুল নামের এক ব্যক্তিকে হত্যা করে। পরে নিহতের স্ত্রী পূর্ণিমা বেগম বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই হস্ত্যা মামলার অন্যতম আসামী কৃষকলীগ নেতা কামাল মন্ডল কে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশের সুদক্ষ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাসন এলাকা থেকে গ্রেফতার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায় আসামী কামাল মণ্ডল আওয়ামী লীগের নাম ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক মোঃশফিকুল ইসলাম। তিনি বলেন হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামী কামাল মন্ডল কে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে রাতে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট