1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

গাজীপুরের কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যান ফোরামের ৩য় বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ, গাজীপুর……………………………………………..

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যান ফোরাম এর ৩য় বার্ষিকী উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলার খোদেজা শপিং কমপ্লেক্স এর ৪র্থ তলায় কালীগঞ্জ গ্র্যাজুয়েট ফোরামের অফিসে বিকাল ৫টার সময় ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা শুরু হয়, কোরআন থেকে তেলাওয়াত করেন কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের সদস্য মোঃ সোহরাব আলী সরকার।

কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যান ফোরাম এর সভাপতি মোঃ মফিজুর রহমান (কবির) এর সভাপতিত্বে অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মহসিন ও দপ্তর সম্পাদক আরিফ আমান ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা রহমান (লাভলী). সদস্য সোহরাব আলী সরকার।

অনুষ্ঠানে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে ১১ টি পরিবার কে স্বাবলম্বী হওয়ার জন্য ১১ টি ছাগল বিতরণ করা হয়। উল্লেখ করা যেতে পারে যে ইতি পূর্বে ও বিভিন্ন সময় দুস্হ পরিবাকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেছেন। ছাগল বিতরণ এর পূর্বে কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যান ফোরাম এর সভাপতি ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান, এবং এই অনুষ্ঠানে আসার জন্য সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ১১ টি পরিবারের মধ্যে ১১ টি ছাগল বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট