1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছান উল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি………………………….

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংক, কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জামান শেখ এর পিতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মো. আছান উল্লাহ শেখ (৭১) এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মো. আছান উল্লাহ শেখ শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। শনিবার দুপুর ১১ টায় দক্ষিণ রাজনগর ক্রেডিট ইউনিয়ন সংলগ্ন মাঠে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। পরে শত শত মুসুল্লীদের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত অনুরাগী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মো. আছান উল্লাহ শেখ এর জানাজায় সাবেক এমপি ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান, সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা কে বি এম মফিজুর রহমান খান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়াসহ শত শত মুসুল্লি সাধারণ অংশগ্রহণ করেন। স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সূধীজনসহ সর্বস্তরের জনগণ বীর মুক্তিযোদ্ধা মো. আছান উল্লাহ শেখ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট