1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

গাজীপুরের কালীগঞ্জে বাহাদুর শাদী ইউনিয়নে ধর্ষণের চেষ্টায় ২ ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ, গাজীপুর…………………………………………..

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুর শাদী ইউনিয়ন এর ইশ্বপুর গ্রামের প্রেমিক কর্তৃক প্রেমিকাকে ধর্ষণ চেষ্টা ও দুই প্রেমিক প্রেমিকা অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের কালিপদ চন্দ্র দাসের নাবালিকা কন্যা নদী রানী (ছদ্মনাম) এর সাথে নরসিংদীর পলাশ উপজেলার গাবতলী গ্রামের জ্ঞান মোহন চন্দ্র দাসের পুত্র লিংকন দাস রিংকুর (২৫) প্রেমের সম্পর্ক চলছিল। মঙ্গলবার রাতে নদীর বোন জামাই তাপস দাসের সাথে রিংকু নদীদের বাড়ীতে বেড়াতে আসে। পরে রিংকুকে নদীর ঘরে বসিয়ে রেখে তাপস বাড়ীর পাশের দোকানে চিপস্ কিনতে যায়। এসময় খালি বাড়ী পেয়ে রিংকু জোরপূর্বক নদীকে ধর্ষণের চেষ্টা করলে নদীর চাচী এসে তাকে উদ্ধার করে রিংকুকে আটকে রাখে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিংকু ও তাপসকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নদীর পিতা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার নং০৮ তারিখঃ ২৩/০৮/২০২৩ইং।

এদিকে মেয়ের জামাই তাপস কে জেল হাজতে প্রেরন করলে শশুর কালীপদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে থানা থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়, প্রথমিক চিকিৎসার পর বাড়িতে নিয়ে যায়।

অপরদিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের চান মিয়ার কন্যা চম্পা ইসলাম রুনার (২০) সাথে পার্শ্ববর্তী শিংলাব গ্রামের ইকবাল বেপারীর পুত্র নাদিম মাহমুদ (১৮) এর প্রেমের সম্পর্ক চলছিল। মঙ্গলবার রাতে চম্পা নাদিমকে ফোনে তাদের বাড়ীতে ডেকে আনে। পরে রাতের খাবার খেয়ে তারা দু’জনে একই বিছানায় রাত্রী যাপন করে। সকালে মেয়ের মা বিষয়টি টের পেয়ে নাদিমকে আটক করলে সে ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চম্পা ও নাদিমকে আটক করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান জানান, ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত রিংকু এবং তার সহযোগী তাপসকে মঙ্গলবার বিকেলে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকায় প্রেমিক প্রেমিকাকে থানায় এনে আটকে রাখা হয়েছে। তবে কোন পক্ষ এখনো পর্যন্ত মামলা দায়ের করেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট