1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজা যুদ্ধের শোকসন্তপ্ত পরিবেশ ও তাপদাহের মাঝে সৌদি আরবে হজ শুরু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজা যুদ্ধের শোকসন্তপ্ত পরিবেশ ও তাপদাহের মাঝে সৌদি আরবে হজ শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : গাজা যুদ্ধের ভয়াবহ পটভূমির এবং কষ্টকর গ্রীষ্মের উত্তাপের মধ্যেই হজ শুরু হওয়ায় শুক্রবার ১৫ লাখেরও বেশি হাজী মক্কায় অবস্থান করেন। খবর এএফপি’র।

হজ পালনকারীরা মক্কার গ্র্যান্ড মসজিদের মাঝখানে অবস্থিত কাবাঘর তাওয়াফ করবেন। এদের অনেকেই ইসরায়েল ও হামাসের মধ্যে আট মাস ধরে চলা যুদ্ধের ব্যাপারে দুঃখ প্রকাশ করেন।

মরক্কোর ৭৫ বছর বয়সী জাহরা বেনিজাহরা কান্না বিজড়িত কণ্ঠে এএফপি’কে বলেন, ‘ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা মারা যাচ্ছেন এবং আমরা আমাদের নিজের চোখে তা দেখতে পাচ্ছি।’

বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার ইন্দোনেশিয়ার বেলিন্ডা এলহাম বলেন, তিনি ‘প্রতিদিন প্রার্থনা করবেন যাতে ফিলিস্তিনে যা ঘটছে তার যেন অবসান ঘটে।’

ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি পরিবেশিত খবরে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত ঘটে। সেখানে হামাসের ওই হামলায় ১,১৯৪ জন নিহত হয়। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ইসরায়েলে হামলা চলাকালে হামাসের যোদ্ধারা ২৫১ জনকে জিম্মিও করেছে। এদের মধ্যে ১১৬ জন গাজায় রয়ে গেছে। যদিও সেনাবাহিনী বলছে তাদের মধ্যে ৪১ জন মারা গেছে।

এদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামাসের বিরেুদ্ধে ইসরায়েলের পাল্টা আগ্রাসনে গাজায় কমপক্ষে ৩৭,২৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই এবং নারী ও শিশু।

সরকারি ‘সৌদি প্রেস এজেন্সি’ জানিয়েছে, সৌদি বাদশাহ সালমান সোমবার ‘গাজা উপত্যকায় হামলায় শহীদ ও আহতদের পরিবার থেকে ১ হাজার হজযাত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য একটি আদেশ জারি করেছেন। এতে চলতি বছর ফিলিস্তিনের হজযাত্রীর সংখ্যা বেড়ে ২ হাজার জনে দাঁড়াবে। আর এ বছরের হজে ফিলিস্তিনের হজযাত্রীরদের বিশেষ সম্মান জানানো হবে।

এদিকে উপসাগরীয় এ দেশের ধর্মীয় অনুষ্ঠান হজের দায়িত্বে থাকা মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেন, এক্ষেত্রে ‘কোন রাজনৈতিক কার্যকলাপ’ বরদাস্ত করা হবে না। তবে হজযাত্রীরা কীভাবে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে পারে তা স্পষ্ট নয়।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট