1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

খুলনায় ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো…………………………………….

খুলনা সহ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে ৫৬৪টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অংশ হিসেবে আজ ৩০ জুলাই রবিবার পঞ্চম পর্যায়ে খুলনা জেলার ফুলতলা ও পাইকগাছা উপজেলাসহ ৫০টি উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের অনুষ্ঠানে যুক্ত হয়ে একযোগে মডেল মসজিদগুলোর উদ্বোধন ঘোষণা করেন।

 

এদিকে শুভ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত ফুলতলা উপজেলা মডেল মসজিদ প্রান্তে উপস্থিত মসজিদের ইমাম ও মুসল্লিদের অভিব্যক্তি মনযোগ সহকারে শোনেন এবং ফুলতলাবাসীকে অভিনন্দন জানান।

 

এ সময় খুলনার ফুলতলা উপজেলা মডেল মসজিদ প্রান্তে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহাঃ বশিরুল আলম, বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান, জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আলেম সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও এর অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উক্ত অনুষ্ঠানে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইসলাম প্রচারের পাশাপাশি সামাজিক কর্মকান্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে এই মসজিদগুলো। আজ সারাদেশের মত খুলনায় উদ্বোধন হওয়া ৫০টি মডেল মসজিদ সহ এপর্যন্ত মোট ২শ’ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের মধ্যে থাকা মোট পাঁচশত ৬৪ টি মসজিদের মধ্যে জেলা ও মহানগরে ৬৯টি এবং বাকিগুলো উপজেলা ও উপকূলীয় এলাকায় অপস্থিত। ৪০ শতাংশ জমির ওপর জেলা পর্যায়ে চার তলা, উপজেলা পর্যায়ে তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা ভবন বিশিষ্ট মসজিদগুলো একই সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করবে। উপজেলা পর্যায়ের মসজিদে নয়শত জন এবং জেলা পর্যায়ের মসজিদে এক হাজার দুইশত জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

 

এ মসজিদ গুলোয় নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন স্হানে নামাজ আদায় ছাড়াও থাকছে ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, লাইব্রেরি, অটিজম কর্ণার, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামি গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হেফজখানা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হজ্ব যাত্রীদের নিবন্ধনসহ অন্যান্য সুবিধা রয়েছে মডেল মসজিদ গুলোতে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট