1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

খুলনার বটিয়াঘাটায় মানবিক পুলিশ মল্লিক মনিরুজ্জামান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইমরান, বটিয়াঘাটা, খুলনা উপজেলা প্রতিনিধি …………………………………..

খুলনা জেলার: খুলনার হরিণটানা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান মানবিক পুলিশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেন তার পেশা ও নেশা। তিনি মনিরা বেগম(৭০) নামের অসহায় এক মহিলাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মানবিক পুলিশ মনির বলেন, গত ইং ২০ সেপ্টেম্বর রাতে ময়ুর আবাসিক এলাকায় অপরিচিত এক বয়স্ক মহিলাকে ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। তখন আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে পৌঁছাই এবং ঐ মহিলাকে উদ্ধার করে তার সাথে কথা বলি। তার এই অবস্থার বিষয়ে জানতে চাইলে, তিনি কিছু না বলে চুপ থাকেন। পরে তাকে রাতে ভাত খেতে দেয়া হয়। ভাত খেয়ে একটু সুস্থ হলে তিনি বলেন তার নাম মিনারা, স্বামীর নাম বাচ্চু মিয়া, জেলা রংপুর। তার গ্রাম ও থানার নাম জানতে চাইলে বলতে পারেনি। পরে তাকে সোনাডাঙ্গা ভিকটিম সাপোর্ট সেন্টারে ঐ রাতেই হস্তান্তর করা হয়। তার প্রকৃত ঠিকানা জানার জন্য চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট