1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

খুলনার কয়রায় নদের চর নিলামে বিক্রি, ডিসি ও ইউএনও কাছে এলাকাবাসীর অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কয়রা (খুলনা) প্রতিনিধি……………………………………………….

 

খুলনার কয়রা উপজেলার সদরে কপোতাক্ষ নদের সরকারি চর অবৈধভাবে স্থানীয় জেলেদের কাছে লিজ দেওয়ার বিরুদ্ধে অনিবন্ধিত শিবির পরিচালিত সংগঠন বন্ধন তরুণ সংঘের নামে গোবরা গ্রামের বাসিন্দারা অভিযোগ দায়ের করেছে। বুধবার দুপুরে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মমিনুর রহমানের অফিসে গোবরা এলাকাবাসী উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন এবং খুলনা জেলা প্রশাসন বরাবর ডাক যোগে অভিযোগ প্রেরণ করেন।

 

গোবরা এলাকাবাসীর পক্ষে ইউএনও অফিসে অভিযোগ জানাতে আসা সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডি.এম আব্দুল গফফার বলেন, কপোতাক্ষ নদের সরকারি চর নিলামে বিক্রি করে জেলেদের কাছ থেকে টাকা আদায় করার বিষয়টি হতাশার বিষয়, আমরা চাই এলাকার চর কোন ব্যক্তি ও কোন সংগঠন যেন নিজেদের স্বার্থে বিক্রি না করে দেয়। গ্রামের জেলেদের নদের চরে ছোট মাছের পোনা ধরতে কোন সংগঠন যেন বাঁধা না দেয় সে বিষয়ে ব্যবস্থা নিতে আমরা এলাকাবাসী অভিযোগ করেছি।

 

কয়রা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিএম তারিক-উজ-জামান বলেন, বিষয়টি পত্রিকায় দেখার পর আমি নিজে সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছি। রাস্তার সোলপে বন্ধন তরুণ সংঘের একটা সাইনবোর্ড দেখতে পেয়েছি। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মমিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে গনশুনানি করা হবে। উল্লেখ্য, কপোতাক্ষ নদের চরে ও বনে মাছ ধরার জন্য মাছের পোনা শিকারীদের কাছ থেকে আট থেকে বারো হাজার মাসিক চুক্তিতে চরের অংশ বিক্রি করে দিচ্ছে শিবির পরিচালিত বন্ধন তরুণ সংঘ। নিলামের মাধ্যমে চরের অংশ স্থানীয় মৎস্য পোনা শিকারী রাজু সানা, জাহাঙ্গীর ঢালী, সাঈদ গাজীর কাছে মাসিক চুক্তিতে বিক্রি করে দেওয়া হয়।

 

নিলামে অংশ নেওয়া জাহাঙ্গীর হোসেন ঢালী বলেন, আমি সহ গোবরা গ্রামের ১৮ থেকে ২০ জন নিলামে অংশ নিয়ে বন্ধন তরুণ সংঘের কাছ থেকে মাসিক চুক্তিতে সরকারি চরের অংশ লিজ নিয়েছি। সরকারি চর একটি সংগঠন কিভাবে লিজ দিচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন চরটি তাদের অংশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট