1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবগঞ্জে দোয়া মাহফিল - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবগঞ্জে দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো. শফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং গণতন্ত্রের মা হয়ে ওঠার বিভিন্ন বিষয়ে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই সংসদ সদস্য।

তিনি বলেন, বেগম জিয়া, শুধু জিয়া পরিবারের নয়, তিনি এখন সারাদেশের গণমানুষের প্রিয় নেত্রী। তার অসুস্থতায় পুরো জাতি আজ আবেগআপ্লুত। আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সঙ্গে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রুত ফিরে আসবেন এই প্রত্যাশাও ব্যক্ত করছি।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম ও সদস্যসচিব আলমগীর কবির জুয়েলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নবীবুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট