1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাতে শিবগঞ্জে দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): বিএনপি সাবেক চেয়ারপার্সন ও সাবেক  প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কানসাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে কানসাট বহলাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বিশ্বস্ত কাণ্ডারি ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট এ শূন্যতা পূরণ হবার নয়। তাকে হারিয়ে গোটা জাতি শোকে মুহ্যমান হয়ে পড়েছে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার কাজে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এ কাজটি যখন আমরা পূর্ণরূপে করতে পারব তখনই আমরা খালেদা জিয়ার প্রকৃত সৈনিকের যোগ্যতা অর্জন করতে পারব।
Open photo
স্থানীয় ওয়ার্ড বিএনপির সোহবুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল হক, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ বিশ্বাস ও স্বেচ্ছাসেবকদল নেতা নাইমুল হকসহ অন্যরা।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিভিন্ন এলাকার মহিলারা অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট