1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয়

খালেদা জিয়ার লাশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার প্রস্তুতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক:  শহীদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে জিয়ার পত্নী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লাশ দাফন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিংয়ে জানান, দুপুর ২ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউ সহ পুরো এলাকা জুড়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। জানাজার পুরো বিষয়টি সঞ্চালন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তাঁরই পাশে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে।

এরআগে আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের যত দূতাবাস আছে সেখানে শোক বই খোলা হবে। সভায় বেগম খালেদা জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন।’

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনীতিতে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল অসুখে ভুগছিলেন। তার মৃত্যুতে  দেশের সর্বস্তরের মানুষ এবং দলের নেতা কর্মী মধ্যে বইছে  শোকের মাতাম। দেশে তিনদিনের শোক  এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট