1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ক্ষমতায় আসলে শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে: জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার কয়েল উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহিত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষকরা যাতে শ্রেষ্ঠ সন্তান তাদের হাত ধরেই একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই তাদের উন্নত কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা থাকা অত্যন্ত জরুরী। একজন শিক্ষক যখন স্বস্তি ও পর্যাপ্ত সুযোগ সুবিধার মাধ্যমে নিরাপদ কর্মক্ষেত্র পান তখন তিনি তার মেধা জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করে উন্নত, নৈতিক ও যোগ্যতা সম্পন্ন নাগরিক গড়ে তোলেন।

তিনি আজকের এ মত বিনিময় সভার আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারে তাহলে শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে কারিগরি ও প্রশিক্ষণ নির্ভর শিক্ষার বিস্তারে গুরুত্ব প্রদান করে উন্নত ও নৈতিক সমাজ গঠনে তাদেরকে কাজে লাগানো হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ্, তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, পাচন্দর ইউনিয়ন আমির মোঃ জুয়েল রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অধ্যাপক মজিবুর রহমান তানোর উপজেলার বিভিন্ন নন এমপিও স্কুল,কলেজ,মাদরাসার শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তি করনে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান বলে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট