1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

কুষ্টিয়ার উজানগ্রামে বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইবি থানার উজানগ্রামে সামাজিক আধিপত্ত্য কেন্দ্র করে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (০১ অক্টোবর) ভোরে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রামে হালিম,ছলিম,মোস্ত,বাক্কা,সাইফুল সর্দ্দার, মিল্টন,ইয়ার আলী,চয়েন মন্ডল, জামাল, এবং নিজাম উদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

মিল্টন সেখ জানান, বুধবার ভোরে পার্শ্ববর্তি ঝাউদিয়া ইউনিয়নের কয়েক-শ লোক দেশীয় অস্ত্র নিয়ে উজানগ্রাম প্রবেশ করে। নিজাম উদ্দন জানান, আমার দুইটি পিক-আপ গাড়ি আমার বসত বাড়ির পার্শ্বে ছিল গাড়ি ২টি হামলা চালিয়ে ভাংচুর করে যায আনুমানিক ক্ষতি প্রাই দু-লক্ষ টাকা।

শরিফুল সর্দ্দার জানান, আওয়ামীলীগ দোসর গ্রাম অস্থিতিশীল করতে আতা-হানিফের আস্তা ভাজন, বদরুল আলম আন্টু, আক্কাচ, হাসমতসহ তার দলবল অন্য গ্রাম থেকে লোকজন ভাড়া করে এই গ্রামে মাডার করার চেষ্টা করছে। প্রায় অর্ধশত বাড়িতে হামলা ও মালামাল ভাঙচুর করে। সেই সাথে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র, নিয়ে যায়।

তিনি জানান, গ্রাম্য দলাদলি থাকায় প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিপক্ষ আওয়ামী আতা- হানিফের , দোসর বদরুল আলম আন্টু, ওয়ার্ড আওযামীলীগে সভাপতি আক্কাচ আলী, হাসমত,হিসাব,এর নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জন এসে এ হামলা চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। সমাজের ছোট ছোট বিষয় নিয়ে সামাজিক শক্তির লড়ায়ে এই ধরনে ঘটনা ঘটেছ।

তবে সরোজমিন ঘুরে জানাযায়, উজানগ্রাম মাঠে ফুটবল খেলা,দোকান কেনা-বেচা, সামাজিক দল ভাঙ্গা-ভাঙ্গি,এবং সামাজিক ভাবে সম্মনের ক্ষুন্ন হওয়ার প্রতিশোধ নিতেই এই হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। তবে প্রতিপক্ষরা জানান সামাজি বিরোধ রয়েছে। এ কারণে হামলার বিষয়টি আমাদের ওপর চাপানো হচ্ছে। এ হামলা ও লুটপাটের সঙ্গে আমাদের কেউ জড়িত নেই।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট