1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

কালীগঞ্জ হবে ‘দক্ষ কারিগর তৈরির কারখানা’ বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি………………………………..

গাজীপুর-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দুই যুগ পর সংসদে ফিরে ডাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি বলেছেন, কালীগঞ্জ হবে ‘দক্ষ কারিগর তৈরির কারখানা’। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন বারের সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে হারিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে সংবাদ মাধ্যমকে অনুভূতি ব্যক্তকালে তিনি বলেন, খুবই ভালো লাগছে, আমার আসনের জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তাদের কাছে কমিটমেন্ট করছি যে আমার এলাকা তথা জাতীয় সমস্যা, দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের জন্য আমার যে অভিজ্ঞতা হয়েছে তা আমি কন্ট্রিবিউট করতে চাই।

তিনি আরো বলেন, আজকে পৃথিবীর একটা অন্যতম জায়গা হিসেবে বাংলাদেশ হতে যাচ্ছে সব কিছু উৎপাদনের কারখানা। এই কারখানায় যোগ্য দক্ষ কারিগর দরকার, এই দক্ষ যোগ্য কারিগর আমি আমার কালীগঞ্জ থেকে উপহার দেব। আমার কালীগঞ্জ হবে দক্ষ কারিগর তৈরির কারখানা।

আখতারউজ্জামান আরো বলেন, সারা বাংলাদেশ হবে উৎপাদনের কারখানা। আর আমার কালীগঞ্জ হবে উৎপাদনকে সহায়তা করার জন্য দক্ষ জনশক্তি তৈরির কারখানা।

উল্লেখ্য, গাজীপুর-৫ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৫৭৫ জন। এর মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ২ হাজার ৪৯৮ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৭২ জন। ফলাফল অনুযায়ী গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে ট্রাক প্রতীকে আখতারউজ্জামান ৮২ হাজার ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৬৭ হাজার ৭৮৩ ভোট পেয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেহের আফরোজ চুমকি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট