1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

কালীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী সাবেক এমপি আলহাজ্ব একে এম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে কালীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুসেফপুর গ্রামে ৪ নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দড়িসোম, মুনশুরপুর ও টেকপাড়া এলাকার বিপুল সংখ্যক নারী ভোটারদের নিয়ে এই বৈঠক হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর।

এই সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ পৌর সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রদলের সাবেক ভিপি নায়েবুর রহমান মাসুদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন লিটন ও রুহুল আমিন মোল্লা, বিএনপির নেতা আজাদ নুরুউদ্দিন বাবুল, মাসুদুর রহমান পান্নু, মাহবুবুর রহমান সুরুজ, মইনুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুর রশিদ মোক্তার, কালীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি শাহানাজ আক্তার চামেলী প্রমুখ।

এই সময় অন্যান্যদের মধ্যে গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য মহসিন আহমেদ, পৌর বিএনপির নেতা মো.আবদুর রহমান, কালীগঞ্জ , কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম (সফিক), পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পাপ্পু মীরসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট