1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ১৭ মে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শরিফুল ইসলাম তোরন এর সভাপতিত্বে ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এস এম নজরুল ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুক, নবনির্বাচিত কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক প্রধান, নাগরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. সিরাজ মোড়ল, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বাহাদুর শাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজদৌলা মাস্টার, মুক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর আহমেদুল কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আফসার হোসেন, পৌর কাউন্সিলর মো. বাদল হোসেন ভূইয়া, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ইব্রাহিম খন্দকার উপদেষ্টা কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ।

এ সময় সাবেক যুবলীগ নেতা এস এম ইকবাল হোসেন, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মো. আশরাফুল হক শিশির, পৌর আওয়ামী লীগের সদস্য বাবু বাগমার, জহিরুল হক জহির সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান বলেছেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন। স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার প্রবর্তন। তিনি ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার সম্পন্ন হয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন শেখ হাসিনা। গত ৪৩ বছরের সবচেয়ে সাহসী নেতা ও সৎ রাজনীতিকের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট