1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

কালীগঞ্জে পণ্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালতের ৫৪ হাজার টাকা অর্থ দন্ড আদায়

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি………………………………..

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক চারটি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া থানার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ০৬ ধারায় কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সোলায়মান (৫০) ও আজমাল হুদা মিঠুকে (৪৫) তিন হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৫১, ৫৩ ধারায় রতন চন্দ্র সাহা (৫১) ও স্বপন মিয়াকে (৩৮) ৫১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। মোট ৪টি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার এ এস আই মো. ইব্রাহিম খলিল ও কালীগঞ্জ পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মো. এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট