1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে সকালে হাটার সময় বের হয়ে ট্রেনের ধাক্কায় এক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ই জানুয়ারী) ভোরে টঙ্গী-নরসিংদী-ভৈরব রেললাইনের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শিক্ষক নাগরী এলাকার মৃত আমরুস রোজারিওর ছেলে কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫)। তিনি কালীগঞ্জের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উটে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হাঁটার এক পর্যায়ে তিনি নলছাটা রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় হঠাৎ একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ই তাঁর মৃত্যু হয়। শিক্ষকের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষ শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট