1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে ওলামা মাশায়েখ পরিষদের উপজেলা সভাপতি যাকারিয়া হোসাইন বিন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান। বিশেষ অতিথি গাজীপুর মহানগর ওলামা বিভাগের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ সাইদুল হক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কামড়া মাশক ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া।

উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আলী আহসান মুজাহিদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চান্দুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোবারক হোসেন, বাঘুন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তৈয়বুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আবু হানিফা, হেফাজতে ইসলাম উপজেলা সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা মো. রুহুল আমিন গাজীপুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পুবাইল থানা আমির মো. আশরাফ আলী কাজল, উপজেলা আমির হাজী মো. আফতাব উদ্দিন, সাবেক আমির মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি এড. মো. তাইজুল ইসলাম, গাজীপুর জেলার কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ওলামা পরিষদের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা প্রধান, মসজিদের খতিব ও ইমাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট