1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে চলনবিল পরিবহনের বাস চাপায় দুইজন নিহত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল

কালীগঞ্জে চলনবিল পরিবহনের বাস চাপায় দুইজন নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে চলনবিল পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালক সহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত এক নারী যাত্রীকে মুমুর্য অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের হোটেল রিলাক্র সংলগ্ন নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে টঙ্গীগামী চলনবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিক্রা চালক (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও অটোরিক্রায় থাকা রুমানা আফরোজ (২৪) ও অজ্ঞাত এক পুরুষ যাত্রী (৩২) দুইজনকে গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা ওই দুই যাত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অজ্ঞাত এক পুরুষ যাত্রীকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। অপর আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করেন।

কালীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহত অটোরিক্রা চালক ও হাসপাতাল হতে অজ্ঞাত যাত্রীর লাশ উদ্ধার করে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর সারে ১১টায় আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আহত পুরুষ লোকটিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। আরোও এক নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট