1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কসাই জিহাদ আদতে খুলনার বাসিন্দা, এমপি আজিমকে খুনের পর আলাদা করা হয়েছিল হাড়-মাংস! ধৃত জিহাদকে জেরা করে জানালো ভারতের সিআইডি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

কসাই জিহাদ আদতে খুলনার বাসিন্দা, এমপি আজিমকে খুনের পর আলাদা করা হয়েছিল হাড়-মাংস! ধৃত জিহাদকে জেরা করে জানালো ভারতের সিআইডি

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
সবুজনগর ডেস্ক: বাংলাদেশি সংসদ সদস্য আনওয়ারুল আজিমের ‘খুনের’ ঘটনায় এক জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। ধৃতের নাম জিহাদ হাওলাদার। তাঁর বয়স ২৪ বছর। তদন্তকারীদের সূত্রে খবর, পেশায় কসাই জিহাদ আদতে বাংলাদেশের খুলনার বাসিন্দা। অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলে‌ন তিনি। আজিমকে ‘খুনে’র প্রায় দু’মাস আগে অভিযুক্তেরা জিহাদকে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসে‌ন। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, জেরায় আনওয়ারুলকে খুনের কথা স্বীকার করেছেন জিহাদ।

ধৃতকে জেরা করার পর তদন্তকারীদের সূত্রে জানা গেছে, অভিযুক্ত আখতারুজ্জামানের নির্দেশেই জিহাদ সব কাজ করেছিলেন। জিহাদ ছাড়াও আরও চার জন বাংলাদেশি নাগরিক এই কাজে তাঁকে সাহায্য করেছিলেন। আনওয়ারুলকে তাঁরা প্রথমে শ্বাসরোধ করে খুন করেন। মৃতের পরিচয় যাতে বোঝা না যায় তাই তাঁরা শরীরের হাড় এবং মাংস আলাদা করে ফেলেন। এর পর হাড় ও মাংস টুকরো টুকরো করে কেটে ফেলে সব কিছু পলিথিন ব্যাগে ভরে ফ্ল্যাটের বাইরে গিয়ে ফেলে দেন।

সাংসদ খুনের ঘটনায় সিআইডি ইতিমধ্যেই জুবের নামে আরও এক সন্দেহভাজনকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের ঘটনায় অভিযুক্তদের এক জন জুবেরের সঙ্গে দেখা করেছিলেন। কী কারণে সেই সাক্ষাৎ সেই বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সাংসদ খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। খুনের কিনারা করতে সিআইডির একটি দল বৃহস্পতিবারই ঢাকা পৌঁছে গিয়েছে। সেখানেই ধৃতদের জেরা করবেন গোয়েন্দারা।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন আজিম। প্রথমে তিনি উঠেছিলেন বরাহনগরের এক বন্ধুর বাড়িতে। সেখান থেকে দু’দিন পর নিখোঁজ হয়ে যান। তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে ১৮ মে নিখোঁজ ডায়েরি করেন ওই বন্ধু। উদ্বিগ্ন পরিবারের সদস্যেরা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে যোগাযোগ করা হয় ভারত সরকারের সঙ্গে। তার পর সংসদ সদস্যের খোঁজ শুরু হয়।

সিআইডির তদন্তে উঠে এসেছে, আজিম কলকাতায় আসার অনেক আগেই এখানে চলে এসেছিলেন অভিযুক্তেরা। শহরে বসেই তাঁরা খুনের ছক কষেছিলেন বলে মনে করা হচ্ছে। দুই অভিযুক্ত কলকাতার সদর স্ট্রিটের একটি হোটেলে ছিলেন গত ২ থেকে ১৩ মে পর্যন্ত। উল্লেখ্য, ১২ তারিখ কলকাতায় আসেন আজিম। অর্থাৎ, তাঁর আসার অন্তত ১০ দিন আগে কলকাতায় এসে পড়েছিলেন ওই দুই অভিযুক্ত। তাঁরা হোটেল ছাড়েন আজিম আসার এক দিন পরেই। গোয়েন্দাদের অনুমান, এই ১০ দিন ধরে শহরে থেকে খুনের পরিকল্পনা করেছিলেন অভিযুক্তেরা।# তথ্য: আনন্দ বাজার পত্রিকার অনলাইন ভাসর্ন

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট