1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এমপি আনার খুনের তদন্তে ভারত যাবে গোয়েন্দা পুলিশ  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমপি আনার খুনের তদন্তে ভারত যাবে গোয়েন্দা পুলিশ 

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্ত করতে ভারত যাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডস্থ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভারতীয় পুলিশের ৪ সদস্যের একটি দল বর্তমানে এই হত্যার ঘটনাটি তদন্ত করছে। আজ রাতে অথবা আগামীকাল ভোরে আমিসহ ডিবির কয়েকজন কর্মকর্তা তদন্তের কাজে ভারত যাবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যাকান্ডের অনেকগুলো কারণ হতে পারে। এরমধ্যে পূর্ব শত্রুতা থাকতে পারে, আর্থিক লেনদেন সংক্রান্ত ও রাজনৈতিক বিষয়ও থাকতে পারে।

তিনি বলেন, এমপি আনার হত্যা মামলা তদন্তে ভারতে যাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, ডিবির একটি ৩/৪ জনের টিম যেন ভারতে যায়। এজন্য আমাদের জিও হয়েছে। আজ রাতে অথবা আগামীকাল ভোরের মধ্যে ডিবির তিন সদস্যের টিম ভারতের উদ্দেশ্যে রওনা হবে।

উল্লেখ্য, গত ১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ভারতে যাওয়ার দু’দিনপর তার আর কোন খোঁজ-খবর পায়নি তার পরিবার। এরপর পরিবারের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে জানালে- বাংলাদেশের পুলিশ ভারতের পুলিশের সাথে যোগাযোগ করে। ভারতের পুলিশ বাংলাদেশ পুলিশকে এমপি আনার খুন হয়েছেন বলে নিশ্চিত করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট