1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

এবার দুর্গাপূজা উদযাপিত হচ্ছে উৎসবমূখর- যুগ্ন সচিব বাঘা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ধর্ম যার যার নিরাপত্তা সবার। সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা শুরুর আগেই অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। এবার দুর্গাপূজা ছিল অনেক চ্যালেঞ্জিং। শারদীয় দুর্গাপূজার নবমীতে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন কারিগরি শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত।

শনিবার (১২-১০-২০২৪) সকালে পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডের সভাপতিত্বে রাজশাহীর বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামের নিজ বাসভবনে সুবিধাবঞ্চিত সহ¯্রাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কালে যুগ্ন সচিব আরো বলেছেন, এ দেশ আমার-আপনার-সবার। আমাদের পরিচয় সবাই বাংলাদেশের নাগরিক। আমি বিভাজনে বিশ্বাস করিনা।

অনুষ্ঠানের প্রধান অতিথি যুগ্ন সচিব পত্নী শ্রীমতি চন্দনা দত্ত বলেন, আমাদের বড় আকাঙ্খা মানুষের কল্যাণে কাজ করা। সকলের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। সংখ্যালঘু বলে কেই যেন কখনও নিজেদের ছোট না করি। সবার মর্যাদা সমান।

উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। পূজা শুরুর আগেই রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতায় নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়টি আশ্বস্ত করেছি। এবছর উপজেলায় ৪৮টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ১টি বেশি। উপজেলার মানুষ শান্তিপ্রিয় বলেই এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিএনপি নেতা অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শুধু পূজা বলে কথা নয়,তারেক জিয়ার নির্দেশনা মেনে বিএনপি সব সময় দেশের সকল মানুষের পাশে থাকবে। আপনারা নিজেদের আলাদা করবেন না।

অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন,নিরাপত্তা নিশ্চিতে পুলিশ,আনসার ভিডিপি ও র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। এ সময় বিএনপি নেতা সাইফুল ইসলাম, নজরুল ইসলাম,বাবুল ইসলাম,আনোয়ার হোসেন পলাশ,আব্দুল্লাহ আল মামুন,রফিকুল ইসলাম, সোহেল রানা,নবাব আলী,প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কর্মকর্তা মুনসুর আলী,শিক্ষক বাবুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহাসহ রাজনৈতিক,শিক্ষক, পূজামন্ডপ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কলিগ্রাম সহ উপজেলার দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন যুগ্ন সচিব। আগের দিন শুক্রবার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনসহ সনতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন যুগ্ন সচিব। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট