1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

উপজেলা প্রশাসন শিবগঞ্জের আয়োজনে বিজয় দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি…………………………………………………………

১৯৭১ সালে যুদ্ধ করে দেশের জন্য জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সূর্যোদয়ের (প্রত্যুষে) সাথে সাথে এই দিবসটি পালনের শুরুতে ৩১বার তোপধ্ব্নির মাধ্যমে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা হয়। ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, শিবগঞ্জ পৌরসভা, শিবগঞ্জ থানা (পুলিশ), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী মানুষেরা শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাস-ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ উপলক্ষে সকাল ৮টায় শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহন করে।

এরপরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শেষ করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এ, এফ, এম, আবু সুফিয়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা , উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলি বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান সনু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্যবৃন্দু এবং বীরমুক্তিযোদ্ধারা।

এছাড়া বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট