1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন বাঘায় রুগী বহনকারি সিএনজির সাথে ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪ কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বাগমারার তাহেরপুর পৌরসভায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত  আমাদের স্বাধীনতা: প্রত্যাশা, প্রাপ্তি ও আগামীর পথনকশা

উন্নত দেশ গঠনে রাজস্ব খাতে ভর্তুকি কমিয়ে দিতে রাজশাহীর এনআরবি চেয়ারম্যান’র পরামর্শ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………………………………………………….

কর না দেওয়ার প্রবণতা আমাদের সহজাত স্বভাব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, যাতে সবাই স্বপ্রণোদিত হয়ে কর দিতে চায় সেই পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। কারণ উন্নতি করতে হলে দেশের বিভিন্ন খাতে ভর্তুকি উঠিয়ে দিতে হবে। গতকাল বুধবার (৬ মার্চ) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর দেওয়ার ব্যাপারে সবাইকে স্বপ্রণোদিত করতে ঘরে বসেই যেন করা দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে সবাই ঘরে বসেই ইনকাম ট্যাক্স জমা দিতে ও সার্টিফিকেট তুলতে পারছেন। এনবিআর ট্যাক্স দানকারীদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করছে। এসময় তিনি কাস্টমস, ভ্যাট ও ইনকাম ট্যাক্স নিয়ে সমস্যায় পড়ে সমাধান না পেলে অভিযোগের পরামর্শ দেন।

তিনি বলেন, রাজস্বের ওপর দেশের উন্নয়ন নির্ভরশীল। এনবিআর রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যবসার উপযোগী উন্নত পরিবেশ তৈরি করছে। ৯০ শতাংশ পণ্য এখন দেশেই উৎপাদিত হয়। বাকি যে ১০ শতাংশ পণ্য আমদানি করা হচ্ছে তা অভিজাত শ্রেণির মানুষের চাহিদার জন্য। আমাদের হাইস্কিল ম্যান পাওয়ারের প্রয়োজন আছে। দেশের ২১ লাখ রিটার্ন দাখিলকারীর সংখ্যা দ্বিগুণ বেড়ে এখন তা ৪০ লাখে দাঁড়িয়েছে। আর টিনধারীর সংখ্যা এক কোটির ওপরে।

সভায় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাসুদ সাদিক, হোসেন আহমদ ও একেএম বদিউল আলম, কর অঞ্চল রাজশাহীর কমিশনার মো. শাহ্ আলী এবং রাজশাহীর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জাকির হোসেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া অঞ্চলের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট