
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী,পাবনা : ঈশ্বরদীতে একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করে দেশীয় মদ পরিবহনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের অবহিত করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, পাবনা শহরের শালগাড়িয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোরশেদ হাসান কিরণ (৩১), একই এলাকার জালাল শেখের ছেলে রাজ শেখ (৩০) এবং পাবনার সুজানগর উপজেলা র আন্ধারকোট গ্রামের শ্রী মাধাই শীলের ছেলে শ্রী প্রশান্ত শীল (২২)।
ঈশ্বরদী পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক মো. রাসেল হোসেন সঙ্গীয় ফোর্স এএসআই মো. আব্দুর রাজ্জাক, মো. বাবলু মোল্লা ও মো. রায়হান মিয়াসহ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত ২টা ৪০ মিনিটে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোল চত্ত¡রে চেকপোস্ট ডিউটি চলাকালে গ্রিনসিটি থেকে পাবনাগামী একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-চ-৫১-১৮৯০) সন্দেহ হলে সেটি থামানো হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে বৈদ্যুতিক বাতি ও টর্চলাইটের আলোতে তল্লাশি চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে থাকা রাজ শেখকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অ্যাম্বুলেন্সযোগে মাদকদ্রব্য পরিবহনের কথা স্বীকার করেন। পরে অ্যাম্বুলেন্সের রোগী পরিবহনের সিটের নিচ থেকে ৪টি কাচের বোতল দেশীয় মদ , ৩টি টিনের ক্যান দেশীয় মদ (প্রতিটিতে এবং ১টি সাদা প্লাস্টিকের বোতল (ঈঅজঊড’ঝ এড়ষফ জরনধহফ এরহ, ৭৫০ এমএল) উদ্ধার করা হয়।
এছাড়াও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। আসামিরা পুলিশকে জানায়, পাবনার সাঁথিয়ার সহযোগী আসামি তুষারের সহায়তায় তারা পরস্পর যোগসাজশে এসব দেশীয় মদ ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. মমিনুজ্জামান জানান, আটক তিনজন ও পলাতক সহযোগী আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।#