1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীতে অনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রথম নির্বাচনী সমাবেশ  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

ঈশ্বরদীতে অনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রথম নির্বাচনী সমাবেশ 

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: সোমবার বিকেলে ঈশ্বরদীতে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এমদাদুল হক রানা সরদারের অনারস প্রতীকের পক্ষে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী সমাবেশ ও মিছিলে স্মরণকালের কয়েক হাজার সমর্থকরা অংশ নেয়।

উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও আওয়ামীলীগ নেতারা এতে অংশ নেন। শহরের পোস্ট অফিস মোড় থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়ে শহরের রেলগেট হয়ে বাজারের এক নং গেটে এক বৃহৎ সমাবেশে অংশ নেয়।

এসময় উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা ও ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এমদাদুল হক রানা সরদার। তিনি বলেন,আমাকে নির্বাচিত করলে আমি কোন সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দেবনা।মানুষের ভালোর জন্য যা যা করা দরকার তা করার চেষ্টা করব।

সভাপতির বক্তব্যে শিরহান শরীফ তমাল বলেন,এবার দু’জন আওয়ামীলীগ নেতা প্রার্থী হয়েছেন। কারও সাথে কোন বৈরিতা থাকবেনা। আমাদের উদ্দেশ্য হলো সকল প্রকার আচরণ বিধি মেনে আগামি ২৯ মে আমাদের আনারস প্রতিকের প্রার্থী এমদাদুল হক রানাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করা। এ

সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু,সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ^াস,আওয়ামীলীগ নেতা আকাল সরদার ও ইমরুল কায়েস দারা,উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলন মাহমুদ তন্ময়সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট