1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয়

ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: ​এমপি রেজু শেখ

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপি শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমরা মুসলমান হিসেবে নামাজ, রোজা, হজ, যাকাত-এ যেমন বিশ্বাস করি তেমনি ইসলামী মূল্যবোধেও বিশ্বাস করি।

তিনি বলেন, এ দেশের হক্কানী আলেমরা সর্বদা জাতিকে সঠিক পথ প্রদর্শন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারের জাতীয় নির্বাচনেও আমার নির্বাচনী এলাকাসহ সারা দেশে হক্কানী আলেমরা অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। তিনি সর্বদা হক্কানী আলেমদের পরামর্শকে অগ্রাধিকার দেয়ার আশ্বাস প্রদান করেন।  শনিবার দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম, রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ এবং আত্রাই উপজেলার আলেমদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।

​এ সময় নওগাঁ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস, সাধারণ সম্পাদক হেলাল হাশেমী, রাণীনগর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি কাজী মাওলানা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা খাইরুল বাশার, শিম্বা মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন, আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, ইকরা নূরানী স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক হাফেজ সালমান সোহেল, তারাটিয়া ছোটডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রিস আলী, মধুগুড়নই মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম, সমসপাড়া বাজার মসজিদের ইমাম মাওলানা সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট