1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে ‘চূড়ান্ত চুক্তিতে’ প্রস্তুত হামাস - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে ‘চূড়ান্ত চুক্তিতে’ প্রস্তুত হামাস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বৃহস্পতিবার বলেছে, ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ করলে তারা বৃহৎ পরিসরে জিম্মি-বন্দি বিনিময় চুক্তিসহ একটি ‘সম্পূর্ণ চুক্তি’ করতে প্রস্তুত থাকার কথা মধ্যস্থতাকারীদের জানিয়েছে। গাজা শাসনকারী ফিলিস্তিনি এই সংগঠনের এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। খবর সিনহুয়ার।

হামাস বলেছে, তারা আগের সমস্ত পরোক্ষ আলোচনার ব্যাপারে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় নমনীয় এবং ইতিবাচক মনোভাব দেখিয়েছে। কিন্তু ইসরায়েল এমন আলোচনার ফাঁকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।

বিবৃতিতে বলা হয়, হামাস এবং ফিলিস্তিনের অন্যান্য দল আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই ‘আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন, হত্যা, অবরোধ ও গণহত্যা’ অব্যাহত রাখার এমন নীতি মেনে নেবে না।

ইসরায়েলের সরকারি সম্প্রচার কেন্দ্র কান মঙ্গলবার জানিয়েছে, হামাসের সাথে বন্দী বিনিময় এবং গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা পুনরায় শুরু করার জন্য ইসরায়েল কাতার ও মিশরের কাছে দেশটির প্রস্তাবসহ একটি নথি হস্তান্তর করেছে।

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলের হামলার পর ইসরায়েল ও হামাসের মধ্যে সর্বশেষ দফার পরোক্ষ আলোচনা স্থবির হয়ে পড়ে। এই মাসের গোড়ার দিকে মিশর দুই দিনের এই আলোচনার আয়োজন করে।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট