1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইসরায়েলি নারী সেনাদের আটক করার ভিডিও প্রকাশ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসরায়েলি নারী সেনাদের আটক করার ভিডিও প্রকাশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার সময় একটি সামরিক ঘাঁটি থেকে পাঁচজন ইসরায়েলি নারী সেনাকে আটক করার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। জিম্মি হিসেবে আটক এসব সেনার পরিবার অনুমতি দেওয়ার পর বুধবার ইসরায়েলের একটি প্রচারণা দল এ ভিডিও প্রকাশ করে।

তিন মিনিটের ভিডিও ক্লিপটিতে দেখা গেছে, নারী সেনারা মাটিতে বসে আছেন, কারো কারো মুখে রক্ত, তাদের হাত পেছনে শক্ত করে বাঁধা। দক্ষিণ ইসরায়েলের নাহাল ওজ ঘাঁটি থেকে তাদের বন্দী করা হয়।

জিম্মি ও নিখোঁজদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ফ্যামিলি ফোরামের এক বিবৃতিতে বলা হয়, হামাসের ক্যামেরায় ধারণ করা দ্ইু ঘন্টার ভিডিও থেকে এ ফুটেজ নেয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভিডিওতে তাদের অপহরণের সময়ে হিংসাত্মক, অপমানজনক ও আতংকজনক আচরণের বিষয়গুলো ফুটে উঠেছে।

ফুটেজের শেষ দিকে দেখা গেছে এসব নারী সেনাকে হামাস একটি সামরিক জিপে তুলে নিয়ে যাচ্ছে।
ওই সামরিক ঘাঁটিতে হামাসের হামলায়৫০ জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ১৫ জন নারী সেনা।

এ সময়ে হামাস সাত নারী সৈন্যকে জিম্মি হিসেবে আটক করে। এদের মধ্যে একজনকে ইসরায়েলের সামরিক অভিযানের সময়ে ছেড়ে দেয়া হয়। অপর একজনের লাশ উদ্ধার করে ইসরায়েলকে হস্তান্তর করা হয়।
এদিকে হামাস বলেছে, ভিডিও ফুটেজে কারসাজি করা হয়েছে যাতে মিথ্যে অভিযোগ এবং প্রতিরোধের ভাবমূর্তিকে ক্ষুন্ন করা যায়।

উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও হামাসের কাছে ১২৪ জন জিম্মি হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার৭০৯ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট