1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আরএমপির সম্মাননা মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

আরএমপির সম্মাননা মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা ও সম্মান না সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১০টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। পুলিশ সদস্যগণ তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন।

কমিশনার  মনোযোগ সহকারে সকল প্রস্তাবনা শুনে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি রাকসু নির্বাচনসহ অন্যান্য সকল ইভেন্ট সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য তিনি আরএমপি’র সকল অফিসার ও ফোর্সকে ধন্যবাদ জানান।”

সভা শেষে অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালন শেষে পিআরএল-এ গমনকারী অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ফাইজুল ইসলাম, কনস্টেবল/ ৮৪৬ মোঃ আবির উদ্দীন মন্ডল, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মোঃ আলাউদ্দীন, বাবুর্চি মোঃ একাব্বর আলী এবং মোঃ জাহাঙ্গীর আলম-দ্বয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পুলিশ কমিশনার  তাঁদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)  নাজমুল হাসান,উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট