1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………………
বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি’ কালজয়ী এ গানের স্রষ্টা বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ৮৮ বছর বয়স্ক বর্ষীয়ান লেখক ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব।

বৃহস্পতিবার প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে রাজশাহী প্রেসক্লাব নেতারা বলেন, সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ছোটদের উপন্যাসও লিখেছেন আবদুল গাফফার চৌধুরী। জীবদ্দশায় বেশ সুনামের সাথে সাংবাদিকতা করেছেন তিনি। ১৯৫০ সালে ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৫১ সালে ‘দৈনিক সংবাদ’ প্রকাশ হলে গাফফার চৌধুরী সেখানে অনুবাদকের কাজ নেন। তিনি স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমি পদক, ইউনেস্কো পদক, বঙ্গবন্ধু পুরস্কারসহ জাতীয় আন্তর্জাতিক অনেক পুরস্কার লাভ করেছেন। আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে মহান এ পেশার অপূরণীয় ক্ষতি হলো। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন রাজশাহী প্রেসক্লাব নেতারা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট