1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

আত্রাইয়ে ২০২৫ সালের হালনাগাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামী ১০ আগস্ট

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলার ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় নিবন্ধিত ভোটারদের খসড়া তালিকা আগামী ১০ আগস্ট, ২০২৫ প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকায় কোনো ভুল বা ত্রুটি পাওয়া গেলে সংশোধনের জন্য ২১ আগস্ট, ২০২৫-এর মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে ফরম-১৪ পূরণ পূর্বক বিনা ফিতে আবেদন করতে হবে ।

প্রকাশিত খসড়া ভোটার তালিকা আত্রাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাচন অফিস ও জেলা নির্বাচন অফিসে জনসাধারণের জন্য দেখার জন্য উন্মুক্ত স্থানে প্রদর্শন করা হবে।

আত্রাই উপজেলার উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইমরান হোসেন বলেন, ভোটার তালিকা হালনাগাদে সকলের সহযোগিতা কাম্য। তালিকায় কোনো ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনীর জন্য আবেদন করতে হবে। আমরা নাগরিকদের সঠিক তথ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট