1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন শেখ মো. আলাউল ইসলাম - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

আত্রাইয়ে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন শেখ মো. আলাউল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘ ছয় মাস পর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ মো. আলাউল ইসলাম। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, আত্রাইয়ের উন্নয়ন, জনসেবা বৃদ্ধি, মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবেন। পাশাপাশি একটি নিরাপদ ও উন্নত আত্রাই গড়তে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট